ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

উখিয়ায় এতিম পরিবারকে স্বাবলম্বী করতে আল-আমিন ফাউন্ডেশনের মিনি টমটম উপহার

কক্সবাজারের উখিয়ায় একটি অসহায় এতিম পরিবারের স্থায়ী কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের লক্ষ্যে মানবিক সহায়তা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আল-আমিন ফাউন্ডেশন’। শনিবার সকালে উখিয়া উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া গ্রামের মরহুম আব্দুর রহমানের পরিবারের হাতে একটি মিনি টমটমের চাবি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলো এগিয়ে এলে অসহায় মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব। আল-আমিন ফাউন্ডেশনের এই উদ্যোগ সমাজে পারস্পরিক সহযোগিতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার এবং উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, কেবল সাময়িক আর্থিক সহায়তা নয়, বরং অসহায় পরিবারগুলোকে টেকসই আয়ের পথ তৈরি করে দেওয়াই তাদের মূল লক্ষ্য। এই মিনি টমটমের মাধ্যমে পরিবারটি নিয়মিত উপার্জনের সুযোগ পাবে, যা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সহায়তা পেয়ে আবেগাপ্লুত খুরশিদা আক্তার ও তার পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

উখিয়ায় এতিম পরিবারকে স্বাবলম্বী করতে আল-আমিন ফাউন্ডেশনের মিনি টমটম উপহার

আপডেট সময় : ০২:১৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬