ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, আহত ৫

সাভার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামির গ্রেপ্তারের পরদিন তার পৈত্রিক বাড়িতে বর্বরোচিত হামলা, ভাঙচুর ও দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবারের এই হামলায় অন্তত পাঁচজন নারী আহত হয়েছেন বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই ঘটনায় শনিবার ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শিরিন আক্তার বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত হিসেবে সাথী আক্তার, সোহরাব, নিলুফা ইয়াসমিনসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হামলা চালানো হয় এবং হামলাকারীরা বাড়িতে ঢুকে লুটপাট ও নারীদের শ্লীলতাহানি করে।

সাভার মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, আহত ৫

আপডেট সময় : ০২:১৪:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬