ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

কালিগঞ্জে কিশোর রাফাত হত্যার রহস্য উদঘাটন ও বিচারের দাবিতে উত্তাল বারদহা বাজার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেনের রহস্যজনক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই শত শত স্থানীয় বাসিন্দা এই কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাফাতের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দেখলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে।

নিহত রাফাতের মা শাহানারা খাতুন অভিযোগ করে বলেন, তার ছেলে স্থানীয় আক্তার হোসেনের মুরগির ফার্মে কাজ করত। গত ১৩ জুন তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল। তিনি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত ফার্ম মালিকের ছেলের বিরুদ্ধে এর আগেও নানা নির্যাতনের অভিযোগ ছিল। তারা হুঁশিয়ারি দেন যে, রাফাতের পরিবার যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, অন্যথায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন: ধাপে ধাপে বাড়বে বেতন

কালিগঞ্জে কিশোর রাফাত হত্যার রহস্য উদঘাটন ও বিচারের দাবিতে উত্তাল বারদহা বাজার

আপডেট সময় : ০১:০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬