ঢাকা ০২:২৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

খামেনির শেষ বিদায়: ২ কোটি মানুষের জন্য ৫ কোটি রুটি ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে অংশ নিতে তেহরানে জড়ো হচ্ছেন প্রায় ২ কোটি মানুষ। বিশাল এই জনসমুদ্রের খাবার ও অন্যান্য সুবিধা নিশ্চিতে নজিরবিহীন প্রস্তুতি গ্রহণ করেছে ইরান সরকার। শোকাতুর জনতার জন্য ১৬টি ভ্রাম্যমাণ বেকারিতে ৫ কোটি রুটি তৈরির কাজ চলছে।

নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে তেহরানে ব্যক্তিগত যানবাহন চলাচল নিষিদ্ধ করে কঠোর ট্রাফিক পরিকল্পনা কার্যকর করা হয়েছে। আগতদের স্বাস্থ্যসেবা দিতে ২ হাজার ৫০০টি অ্যাম্বুলেন্স, ২১টি হেলিকপ্টার এবং ১০০টি ড্রোন মোতায়েন রাখা হয়েছে। আবাসন সংকটের আশঙ্কায় ২০ হাজার ক্লাসরুম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া প্রচণ্ড গরম থেকে স্বস্তি দিতে ৬ হাজারের বেশি ওয়াটার স্প্রিঙ্কলার স্থাপন করা হয়েছে শোকযাত্রার পথে।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই বিদায় অনুষ্ঠানের মাধ্যমে তারা বহির্বিশ্বের কাছে ইরানের সংহতি ও প্রতিরোধের সক্ষমতা প্রদর্শন করতে চান। সপ্তাহব্যাপী এই শোক কর্মসূচিতে যোগ দিতে তেহরানের মেট্রো স্টেশনগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। বিদেশি রাষ্ট্রনেতারাও মরহুম নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন: ধাপে ধাপে বাড়বে বেতন

খামেনির শেষ বিদায়: ২ কোটি মানুষের জন্য ৫ কোটি রুটি ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা

আপডেট সময় : ০১:০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬