ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ করল বিজিবি ও স্থানীয় জনতা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে উপজেলার চকপাড়া সীমান্তে বিজিবির অতন্দ্র প্রহরা ও স্থানীয়দের সতর্ক অবস্থানের মুখে এ পরিকল্পনা ভেস্তে যায়।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে চকপাড়া বিওপির বিপরীতে ভারতের অভ্যন্তরে সীমান্ত নিরাপত্তা বাতি বন্ধ করে কিছু মানুষের সন্দেহজনক অবস্থানের খবর পাওয়া যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বিএসএফ প্রায় ১২ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে। তাৎক্ষণিকভাবে বিজিবির একটি টহল দল স্থানীয় গ্রামবাসীকে সঙ্গে নিয়ে সীমান্তে নজরদারি ও টহল জোরদার করে।

মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, বিজিবি ও স্থানীয়দের যৌথ প্রতিরোধের মুখে বিএসএফ তাদের পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য হয়। শনিবার ভোরে ওই ব্যক্তিদের বিএসএফের নিজস্ব যানবাহনে করে ভারতের মালদা হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে এবং বিজিবির গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন: ধাপে ধাপে বাড়বে বেতন

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ করল বিজিবি ও স্থানীয় জনতা

আপডেট সময় : ০১:০০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬