ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

সৌদি আরবে বড় ধরনের হামলার হুমকি দিল হুতি গোষ্ঠী: বাড়ছে উত্তেজনা

আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলে সৌদি আরবের বিমানবন্দর ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সরাসরি হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। শুক্রবার এক বিশেষ বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, সৌদি যুদ্ধবিমান ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ইরানি বেসামরিক বিমান অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছে, যা চরম উসকানিমূলক।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বার্তায় কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, সৌদি আরব যদি ইয়েমেনের আকাশসীমায় অনুপ্রবেশ বা কোনো ধরনের আগ্রাসন বন্ধ না করে, তবে তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে স্থল ও সমুদ্রপথে ভয়াবহ হামলা চালানো হবে। তিনি দাবি করেন, ভোরে হুতি নিয়ন্ত্রিত আকাশসীমায় সৌদি যুদ্ধবিমানের প্রবেশের চেষ্টা তারা সফলভাবে প্রতিহত করেছেন।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ওই ইরানি বিমানে দুই শতাধিক অসুস্থ ও আহত নাগরিক ছিলেন। হুতিদের দাবি, সৌদি বাধা সত্ত্বেও বিমানটি নিরাপদে সানায় অবতরণ করেছে এবং পরবর্তীতে একটি প্রতিনিধিদল নিয়ে তেহরানে ফিরে গেছে। হুতি যোদ্ধারা যেকোনো পরিস্থিতির মোকাবিলা করতে এবং সৌদি-মার্কিন অবরোধ ভাঙতে প্রস্তুত রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

দীর্ঘদিন ধরে চলা ইয়েমেন সংকটে এই নতুন হুমকি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০১৫ সাল থেকে চলা এই সংঘাতের ফলে ইয়েমেনে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে এবং বর্তমানে দেশটির একটি বড় অংশ হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

সৌদি আরবে বড় ধরনের হামলার হুমকি দিল হুতি গোষ্ঠী: বাড়ছে উত্তেজনা

আপডেট সময় : ০২:১৩:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬