ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

শহীদ আবু সাঈদ হত্যার রায় দ্রুত কার্যকরের দাবি বড় ভাইয়ের

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার বিচারিক রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন তার বড় ভাই আবু হোসেন। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এই দাবি জানান। একই সঙ্গে তিনি আন্দোলনে আহত ও শহীদ পরিবারগুলোর পুনর্বাসনে সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

আবু হোসেন বলেন, আবু সাঈদের আত্মত্যাগই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষকে রাজপথে নামতে সাহস জুগিয়েছিল। তার হত্যার দৃশ্য বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। তাই এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত রায় কার্যকর করা এখন সময়ের দাবি। এছাড়া তিনি বিভিন্ন স্থানে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এগুলো রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের তাগিদ দেন।

বক্তব্যে তিনি উত্তরাঞ্চলের উন্নয়নের বিষয়টিও তুলে ধরেন। উত্তরবঙ্গে নতুন ইপিজেড স্থাপন, কর্মসংস্থান বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য সরকারের প্রতি বিশেষ অনুরোধ জানান আবু হোসেন। তিনি মনে করেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়নে দেশের সুষম উন্নয়ন অপরিহার্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন: ধাপে ধাপে বাড়বে বেতন

শহীদ আবু সাঈদ হত্যার রায় দ্রুত কার্যকরের দাবি বড় ভাইয়ের

আপডেট সময় : ০১:০১:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬