পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে ইরান। তেহরানে সফররত পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে ইরানের প্রতিরক্ষামন্ত্রী মাজিদ ইবনে রেজা এই প্রস্তুতির কথা জানান। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে এবং অভিন্ন হুমকির মোকাবিলায় দুই দেশের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ইরানকে সমর্থনের জন্য পাকিস্তানের নীতিগত অবস্থানের প্রশংসা করেন এবং ভবিষ্যতে প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।
অন্যদিকে, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ইরান ও পাকিস্তানের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি সাম্প্রতিক সময়ে বিভিন্ন হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। দুই দেশের সামরিক ও প্রতিরক্ষা সম্পর্ক বর্তমানে সঠিক পথেই এগোচ্ছে এবং সামনের দিনগুলোতে এটি আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 






















