ঢাকা ০১:১৩ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

বিরোধীদলীয় এমপিদের প্রতি সরকারি বৈষম্যের অভিযোগ এ টি এম আজহারের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম অভিযোগ করেছেন যে, সরকার শুরু থেকেই বিরোধীদলীয় সংসদ সদস্যদের সাথে চরম বৈষম্যমূলক আচরণ করছে। তিনি দাবি করেন, সরকারি বরাদ্দের ক্ষেত্রে ক্ষমতাসীন দলের এমপিদের তিন থেকে চার গুণ বেশি অর্থ দেওয়া হচ্ছে, যেখানে বিরোধীদলীয় এমপিরা তাদের প্রাপ্য এক-তৃতীয়াংশও পাচ্ছেন না।

রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ এলাকায় বিভিন্ন সভা ও মতবিনিময়কালে তিনি বলেন, নির্বাচিত এমপিদের পাশ কাটিয়ে সংরক্ষিত নারী এমপিদের মাধ্যমে স্থানীয় উন্নয়ন কাজ পরিচালনা করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে এমন বিমাতাসুলভ আচরণ অব্যাহত থাকলে সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।

আজহারুল ইসলাম আরও উল্লেখ করেন যে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারা সংসদে গিয়েছেন এলাকার মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করতে। কিন্তু সরকার পরিকল্পিতভাবে বিভাজন সৃষ্টি করছে। তিনি প্রশ্ন তোলেন, যাদের জনগণ ভোট দেয়নি, তাদের মাধ্যমে বেশি বরাদ্দ দিয়ে সরকার আসলে কী প্রমাণ করতে চায়? তিনি তৃণমূলের নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান এবং জনগণের অধিকার আদায়ে সোচ্চার থাকার প্রতিশ্রুতি দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষের অভিযোগ: শাওন ও মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় ডায়েরি

বিরোধীদলীয় এমপিদের প্রতি সরকারি বৈষম্যের অভিযোগ এ টি এম আজহারের

আপডেট সময় : ১১:৫৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬