ইউরোপের বিভিন্ন দেশে বয়ে যাওয়া সাম্প্রতিক ভয়াবহ তাপপ্রবাহে ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অন্তত ৩ হাজার ৭০০ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। দেশগুলোর স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে এই বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। তবে এটি প্রাথমিক পরিসংখ্যান হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিশেষজ্ঞদের মতে, গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত স্থায়ী এই তাপপ্রবাহ ইউরোপের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। অসহনীয় গরমে জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো। হাসপাতালগুলোতেও রোগীর প্রচণ্ড চাপ লক্ষ্য করা গেছে। বিজ্ঞানীরা এই চরম আবহাওয়ার পেছনে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবকে দায়ী করছেন।
ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ২ হাজার ২৫ জন অতিরিক্ত মৃত্যুর রেকর্ড করা হয়েছে, যার বড় অংশই ৪৫ বছরের বেশি বয়সী। বেলজিয়ামে ১ হাজার ২০০ এবং নেদারল্যান্ডসে ৪৮০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একটি বড় অংশ প্রবীণ নাগরিক। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশগুলোর স্বাস্থ্য বিভাগ।
রিপোর্টারের নাম 






















