ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

নীলফামারীতে বাসের চাপায় ইপিজেড কর্মী নিহত, আহত ১

নীলফামারীর জলঢাকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় সুমি রানি রায় (৩৫) নামে এক নারী ইপিজেড কর্মী নিহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের চৌধুরীরহাট বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুমি রানি জলঢাকা উপজেলার পশ্চিম শিমুলবাড়ী এলাকার বাসিন্দা এবং উত্তরা ইপিজেডের কর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমি রানি তার ভাগ্নি জামাই স্বপন রায়ের মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী নৈশ কোচের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। সড়কের ওপর বালু পড়ে থাকায় চাকা পিছলে সুমি রানি বাসের পেছনের চাকার নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক স্বপন রায়ও গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং ঘাতক বাসটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। সড়কের ওপর যত্রতত্র বালু রাখা বন্ধে স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন: ধাপে ধাপে বাড়বে বেতন

নীলফামারীতে বাসের চাপায় ইপিজেড কর্মী নিহত, আহত ১

আপডেট সময় : ০১:০১:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬