ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

কক্সবাজারের রামুতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৫

কক্সবাজারের রামু উপজেলায় যাত্রীবাহী মিনিবাস ও মাইক্রোবাসের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে এক চালক প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনায় অন্তত পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালা ইউনিয়নের নতুন মুরাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম জাফর আলম (৪০), তিনি উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের বাসিন্দা ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি মিনিবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী মাইক্রোবাসটির সরাসরি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাইক্রোবাস চালকের মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জের মুগা খান মসজিদ: চারশ বছরের পুরনো মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন

কক্সবাজারের রামুতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৫

আপডেট সময় : ১০:৪৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬