ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

কুড়িগ্রামের দুধকুমার নদ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের চর থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার খোঁচাবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, ভারত থেকে নেমে আসা পানির ঢলের সঙ্গে মরদেহটি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ভেসে এসেছে।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জানান, শুক্রবার দুপুরে স্থানীয় বাসিন্দারা নদের চরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে কর্তৃপক্ষকে খবর দেন। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করলেও তার সঠিক পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে নিহতের পোশাক ও পারিপার্শ্বিক অবস্থা দেখে তাকে ভারতীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি সম্ভবত ভারত থেকে ভেসে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এতিম ও দুস্থ শিশুদের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর: সমাজকল্যাণ মন্ত্রী

কুড়িগ্রামের দুধকুমার নদ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:২৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬