ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

তার ‘রাগে’ পচাগলা লাশের খুলি ও হাড় উদ্ধার, চাঞ্চল্য

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কুঠিপাড়া এলাকায় ডালিয়া ক্যানেলের ধারে একটি পাটক্ষেতের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির পচাগলা লাশের মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড় উদ্ধার করেছে তারাগঞ্জ থানা পুলিশ। শুক্রবার দুপুরে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে এই চাঞ্চল্যকর খবরটি জানা যায়।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে ওই এলাকায় হঠাৎ তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তারা ঝোপের ভেতরে মানুষের মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তারা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলের পাশে একটি লুঙ্গি ও একটি পাঞ্জাবি পড়ে থাকতে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির লাশটি দীর্ঘদিন ধরে সেখানে পড়ে থাকার কারণে পচে-গলে গেছে। বন্যপ্রাণী, যেমন শিয়াল বা কুকুর, লাশের অংশবিশেষ খেয়ে ফেলায় দেহটি আরও বিকৃত অবস্থায় ছিল, ফলে নিহত ব্যক্তির পরিচয়, বয়স বা অন্য কোনো তথ্য তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়দের আশঙ্কা, দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহটি ঝোপের ভেতরে ফেলে রেখে যেতে পারে। তবে এ বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত কোনো তথ্য পায়নি। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের অবশিষ্টাংশ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং জেলা পুলিশের একটি বিশেষ দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ম্যাচটি ছিল পাগলাটে’: জয় শেষে অবসর নিয়ে যা বললেন রোনালদো

তার ‘রাগে’ পচাগলা লাশের খুলি ও হাড় উদ্ধার, চাঞ্চল্য

আপডেট সময় : ১২:১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬