মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দীর্ঘদিনের ইসরায়েল-তোষণ নীতিতে এক অভাবনীয় পরিবর্তনের সুর বেজে উঠেছে। একসময় যে দেশটিকে ইসরায়েলের সবচেয়ে নিরাপদ দুর্গ হিসেবে বিবেচনা করা হতো, আজ সেখানেই দেশটির বিরুদ্ধে জনমত ও রাজনৈতিক অবস্থান ক্রমেই জোরালো হচ্ছে। বিশেষ করে ডেমোক্র্যাটদের একটি বড় অংশ এখন ইসরায়েলের কড়া সমালোচকদের ওয়াশিংটনের নীতি-নির্ধারণী পর্যায়ে বসাতে সক্রিয় হয়ে উঠেছে।
সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, কেবল ডেমোক্র্যাটরাই নয়, রিপাবলিকান পার্টির শীর্ষ নেতৃত্বও এখন ইসরায়েলের ওপর থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। এমনকি তারা ইসরায়েলের প্রধান শত্রু দেশ ইরানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তিতে জড়ানোর ইঙ্গিত দিচ্ছে। টাইমস অব ইসরায়েল এবং মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সওস এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটনে ইসরায়েলপন্থি লবিস্টদের একচ্ছত্র আধিপত্য এখন হুমকির মুখে এবং তাদের দীর্ঘদিনের সাজানো বাগান তছনছ হয়ে যাচ্ছে।
নিউ ইয়র্ক সিটির কংগ্রেসনাল প্রাইমারি নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থীদের বিজয় এবং সেখানে সাধারণ মানুষের ইসরায়েলবিরোধী স্বতঃস্ফূর্ত স্লোগান এই নতুন বাস্তবতারই প্রতিফলন। বছরের পর বছর ধরে চলে আসা অন্ধ সমর্থনের বদলে আমেরিকার রাজনীতিতে এখন ইসরায়েলবিরোধী এক নতুন ও অনমনীয় যুগের সূচনা হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রকৃতির অমোঘ নিয়মে ক্ষমতার এই পরিবর্তন ইসরায়েল অনুরাগীদের জন্য এক রূঢ় দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।
রিপোর্টারের নাম 





















