ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ঝিনাইদহে বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিল যুবকের প্রাণ

ঝিনাইদহের শৈলকূপায় বেপরোয়া গতির মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে আসিফ জোয়ার্দ্দার (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার বন্দেখালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ স্থানীয় গরু ব্যবসায়ী নায়েব আলী জোয়ার্দ্দারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসিফ মোটরসাইকেলযোগে লাঙ্গলবাধ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে গতির নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তা থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা জানান, দুর্ঘটনার পর ইজিবাইকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ও মোটরসাইকেলটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটিকছড়িতে ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

ঝিনাইদহে বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিল যুবকের প্রাণ

আপডেট সময় : ০২:২১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬