ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ সামরিক মিশন পাঠাচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্য

বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে যৌথ সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্য। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান। তারা মনে করেন, এই সমুদ্রপথের নিরাপত্তা বিঘ্নিত হলে তার নেতিবাচক প্রভাব সরাসরি বিশ্ব অর্থনীতিতে পড়বে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, একটি বহুজাতিক সামরিক মিশন গঠনের মাধ্যমে এই অঞ্চলের নৌ-নিরাপত্তা জোরদার করা হবে। এই সমুদ্রপথটি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় সব দেশের জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ওমান সরকারও এই নৌ-নিরাপত্তা নিশ্চিতে ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে সহযোগিতা করতে প্রাথমিক সম্মতি জানিয়েছে বলে জানা গেছে।

মূলত মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ঝুঁকি বেড়ে যাওয়ায় পশ্চিমা এই দুই পরাশক্তি এমন পদক্ষেপ নিতে যাচ্ছে। এই যৌথ মিশনের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক জলসীমায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত হামলা বা প্রতিবন্ধকতা প্রতিরোধ করা এবং বিশ্ববাজারের জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষের অভিযোগ: শাওন ও মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় ডায়েরি

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ সামরিক মিশন পাঠাচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্য

আপডেট সময় : ১১:৫৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬