ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

এইচএসসি পরীক্ষাকেন্দ্রে অভিভাবকদের জন্য শেড ও বসার ব্যবস্থা করার নির্দেশ

চলমান এইচএসসি পরীক্ষাকেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের অভিভাবকদের সুবিধার্থে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এখন থেকে কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য শেড নির্মাণ ও পর্যাপ্ত বসার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে কেন্দ্রের আশপাশে শৃঙ্খলা বজায় রাখতে রোভার স্কাউট, গার্লস গাইড বা বিএনসিসি সদস্যদের নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, কেন্দ্র পরিদর্শনকালে দেখা গেছে অভিভাবকরা রোদ-বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন, যা অত্যন্ত কষ্টকর। এই পরিস্থিতি নিরসনে এবং অনাকাঙ্ক্ষিত জনসমাগম ও বিশৃঙ্খলা এড়াতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র ব্যবস্থাপনায়ও এই নিয়ম কার্যকর থাকবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাবিতে ছাত্রীদের ছবি তোলার অভিযোগ: মুচলেকা দিয়ে ছাড়া পেলেন যুবদল নেতা

এইচএসসি পরীক্ষাকেন্দ্রে অভিভাবকদের জন্য শেড ও বসার ব্যবস্থা করার নির্দেশ

আপডেট সময় : ১২:৫১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬