ঢাকা ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বিশ্বকাপে কেপ ভার্দের রূপকথা বনাম বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার অগ্নিপরীক্ষা

বিশ্বকাপ ফুটবলে এক অনবদ্য রূপকথা রচনা করছে কেপ ভার্দে। টুর্নামেন্ট শুরুর আগে এই দলটি সম্পর্কে হয়তো খুব বেশি মানুষ জানত না, কিন্তু তাদের ফুটবলীয় নৈপুণ্য বিশ্ব মানচিত্রে তাদের চিনিয়েছে। এখন প্রশ্ন হলো, কেপ ভার্দের এই রূপকথার গল্পে কি নতুন অধ্যায় যোগ হবে, নাকি বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে তাদের যাত্রা এখানেই শেষ হবে?

আর্জেন্টিনা, যারা এই বিশ্বকাপে নিজেদের শিরোপা ধরে রাখার মিশনে নেমেছে, তারা এখন পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আসছে। একদিকে যেমন আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস, আগ্রাসন এবং ম্যাচ নিয়ন্ত্রণের নিখুঁত প্রতিচ্ছবি, অন্যদিকে আছে মাত্র পাঁচ লাখ জনসংখ্যার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে, যারা তাদের অভিষেক বিশ্বকাপেই টুর্নামেন্টের অন্যতম সুন্দর গল্প লিখেছে। গ্রুপ পর্বে তারা নাটকীয়ভাবে তিন ম্যাচ ড্র করে অপরাজিত থেকে রাউন্ড অব থার্টি টুর টিকিট নিশ্চিত করেছে।

পরিসংখ্যান, শক্তি, র‍্যাংকিং, ফর্ম, কৌশল—সবদিক বিবেচনায় আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যে রয়েছে বিশাল পার্থক্য। এই অসম লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে। কেপ ভার্দের সামনে এখন এক পাহাড়সম বাধা, যার নাম আর্জেন্টিনা। এই দলে আছেন গ্রহের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও তিনি যে ধারাবাহিকতা দেখাচ্ছেন, তা অবিশ্বাস্য। এই বিশ্বকাপে আর্জেন্টিনার আট গোলের ছয়টিই এসেছে তার পা থেকে। টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোল করে তিনি যে রেকর্ড গড়েছেন, তা কেবল তারই। গোল্ডেন বুটের দৌড়েও তিনি কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সমানতালে এগিয়ে চলেছেন। মেসির এটি ষষ্ঠ বিশ্বকাপ, কিন্তু মনে হচ্ছে, এটাই তার সবচেয়ে উপভোগ করা বিশ্বকাপ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেন বাংলাদেশের শাসনব্যবস্থা বারবার স্বৈরতন্ত্রের দিকে ঝোঁকে? একটি সমাজতাত্ত্বিক বিশ্লেষণ

বিশ্বকাপে কেপ ভার্দের রূপকথা বনাম বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার অগ্নিপরীক্ষা

আপডেট সময় : ১০:৩২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬