ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন প্রক্রিয়া শুরু হয়েছে। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধি ও ধর্মীয় নেতারা। শুক্রবার ভোর থেকেই সাধারণ মানুষের জন্য মরদেহ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। ইন্দোনেশিয়া, আফগানিস্তানসহ বিশ্বের শতাধিক দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা এই শোকানুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এই জানাজাকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজায় প্রায় দুই কোটি মানুষের সমাগম হতে পারে। তেহরানের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ ইরাকের পবিত্র শহর কারবালা ও নাজাফে নেওয়া হবে। সবশেষে আগামী ৯ জুলাই ইরানের মাশহাদ শহরে তাকে সমাহিত করার মধ্য দিয়ে শেষ হবে দীর্ঘ এই শোকযাত্রা।
রিপোর্টারের নাম 





















