বিশ্বকাপের মঞ্চে কাগজ-কলমের হিসাব যে সবসময় মেলে না, তার প্রমাণ দিয়েছে নবাগত দেশ কেপ ভার্দে। নকআউট পর্বে শক্তিশালী আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বিন্দুমাত্র ভীত নয় আফ্রিকার এই দলটি। দলটির সহকারী কোচ উমবেহতো বেতোঁকু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা ইতিহাস বা পরিসংখ্যান নিয়ে ভাবছেন না। তাদের লক্ষ্য কেবল মাঠের পারফরম্যান্স এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়া।
গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো পরাশক্তিদের সঙ্গে ড্র করে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। লিওনেল মেসিকে নিয়ে আলাদা কোনো ম্যান-মার্কিং পরিকল্পনা না থাকলেও, দলগত সংহতির মাধ্যমেই আর্জেন্টিনাকে আটকানোর ছক কষছে তারা। বেতোঁকুর মতে, ফুটবলে অঘটন ঘটানো অসম্ভব কিছু নয়। মায়ামির মাঠে তারা নতুন এক ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে, যা ফুটবল বিশ্বকে অবাক করে দেবে।
রিপোর্টারের নাম 

























