নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার পঞ্চবটি-মুক্তারপুরে সড়কে নির্মাণ কাজে গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বর্তমানে ওই এলাকা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কোম্পানি এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চবটি-মুক্তারপুর উড়ালসড়কের নির্মাণ কাজে গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। জরুরি টিম লিকেজ মেরামতের কাজ করছে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রিপোর্টারের নাম 

























