ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

খামেনির জানাজায় ৬০০ বিদেশি সাংবাদিক: জাতীয় সংহতির বার্তা দেবে ইরান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার সংবাদ সংগ্রহ করতে প্রায় ৬০০ বিদেশি সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধি তেহরানে আসছেন। আগামী ৪ থেকে ৯ জুলাই জানাজা ও দাফন অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ইরানের সংস্কৃতি ও ইসলামি নির্দেশনা বিষয়ক মন্ত্রী আব্বাস সালেহি এই তথ্য জানিয়েছেন।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী সালেহি জানান, তার মন্ত্রণালয় জানাজার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে, যার মধ্যে এই অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত চলচ্চিত্র এবং সাংস্কৃতিক কার্যক্রমও অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, দেশীয় গণমাধ্যমের পাশাপাশি বিদেশি প্রায় ৬০০ জন সাংবাদিক ও সংবাদমাধ্যমের প্রতিনিধি এই দাফন অনুষ্ঠান কভার করবেন।

মন্ত্রী আব্বাস সালেহি আরও বলেন, “আয়াতুল্লাহ খামেনির জানাজা শুধুমাত্র জাতির পক্ষ থেকে তাদের নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনই নয়, বরং এটি জাতীয় শক্তি, সামাজিক সংহতি ও শত্রুদের মোকাবিলায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরোধ ক্ষমতারও প্রদর্শন।” উল্লেখ্য, মন্ত্রী সালেহি তার বক্তব্যে সর্বোচ্চ নেতা খামেনিকে “যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় নিহত” হিসেবে উল্লেখ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর আইন, সর্বোচ্চ ১০ বছরের জেল

খামেনির জানাজায় ৬০০ বিদেশি সাংবাদিক: জাতীয় সংহতির বার্তা দেবে ইরান

আপডেট সময় : ০১:৫৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬