ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

দুদক চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের প্রক্রিয়া শুরু, আবেদন ১৩ জুলাই পর্যন্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) শীর্ষ পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। দুদকের চেয়ারম্যান ও কমিশনার পদের জন্য যোগ্য ও আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) আহ্বান করেছে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত বাছাই কমিটি। আগামী ১৩ জুলাই ২০২৬, সোমবার বিকেল ৪টা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা তাদের আবেদন জমা দিতে পারবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর বিধান অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট আইনের ধারা অনুযায়ী নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের সঙ্গে বিস্তারিত জীবনবৃত্তান্ত, সাম্প্রতিক সময়ের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদপত্র সংযুক্ত করতে হবে।

আবেদনপত্রগুলো বাংলাদেশ সচিবালয়ের গেট-৫-এ অবস্থিত কেন্দ্রীয় পত্র গ্রহণ কেন্দ্র অথবা মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি নীতি শাখায় সরাসরি জমা দেওয়া যাবে। তবে যেসব ব্যক্তি ইতোমধ্যে তাদের আবেদন বা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন, তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর আইন, সর্বোচ্চ ১০ বছরের জেল

দুদক চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের প্রক্রিয়া শুরু, আবেদন ১৩ জুলাই পর্যন্ত

আপডেট সময় : ০১:৫১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬