ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

পটুয়াখালীর বাউফলে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পাশে এমপি শফিকুল ইসলাম মাসুদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতঘর। এতে জীবিকার অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তাদের এই দুর্দিনে পাশে দাঁড়িয়েছেন বাউফলের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি নগদ অর্থ, টিন ও খাদ্যসামগ্রী দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ সাবুপুরা বাজার পরিদর্শনে যান। এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫টি ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি বসতঘরের মালিক প্রত্যেককে ৭ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়াও, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই বান টিন এবং ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

ক্ষতিগ্রস্তদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, ‘আপনাদের যে ক্ষতি হয়েছে, তার তুলনায় আমাদের এই প্রচেষ্টা খুবই সামান্য। তারপরও সান্ত্বনার অংশ হিসেবে আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আপনাদের যেকোনো সমস্যায় আমরা পাশে থাকব।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আমরা কাউকে দল-মত দেখে সহযোগিতা করি না। এখানে হিন্দু ভাইয়ের দোকান আছে, মুসলিম ভাইয়ের দোকান আছে, অন্য দলের ভাইদের দোকানও আছে। কিন্তু তারা ক্ষতিগ্রস্ত—এটাই আমাদের কাছে মূল বিবেচ্য বিষয়।’

এমপির কাছ থেকে সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে যখন তারা চরম অনিশ্চয়তার মধ্যে ছিলেন, তখন জনপ্রতিনিধির এই সহায়তা তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি ও সামাজিক সহায়তা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, বগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামাল হোসেন, বগা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক মুজাহিদুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করে আলোচনায় অভিনেত্রী শাওন

পটুয়াখালীর বাউফলে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পাশে এমপি শফিকুল ইসলাম মাসুদ

আপডেট সময় : ০৩:০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬