যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান ঘিরে দেশজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ইরানের সামরিক বাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, জানাজায় অংশ নিতে আসা বিভিন্ন দেশের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, দেশের স্থল, নৌ ও বিমান বাহিনী সীমান্ত এলাকাজুড়ে তাদের উপস্থিতি বাড়িয়েছে, যাতে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণে থাকে। আকরামিনিয়া নিশ্চিত করেছেন যে, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশের আকাশসীমায় নিরবচ্ছিন্ন নজরদারি বজায় রাখছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে দাবি করা হচ্ছে। মৃত্যুর চার মাস পর তার জানাজা ও দাফনের প্রস্তুতি নিচ্ছে ইরান, যা ঘিরে আন্তর্জাতিক মহলেও বাড়তি নজর রয়েছে।
রিপোর্টারের নাম 






















