দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১১০ পিস আমদানি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার পুটিমারা ইউনিয়নের টঙ্গী শ্যামপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শাবানা বেগম (৫০) ওই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হকের নেতৃত্বে একটি দল শাবানা বেগমের বাড়িতে অভিযান চালায়। এসময় তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে নেশাজাতীয় এই নিষিদ্ধ ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। নবাবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 























