ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সিলেটে ইউপি চেয়ারম্যানের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় তোলপাড়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীর একটি মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে চেয়ারম্যানকে মাদক সেবন করতে দেখা যাচ্ছে বলে দাবি করেছেন স্থানীয়রা।

ভাইরাল হওয়া ৪৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, উপজেলার সারিঘাট ঢুপি গ্রামের বাসিন্দা ফয়জুল ইসলাম ফজলুর ঘরে বসে জনৈক ব্যক্তি মাদক সেবন করছেন, যাকে ইন্তাজ আলী হিসেবে শনাক্ত করেছেন স্থানীয়রা। ভিডিওতে ফয়জুল ইসলামকেও মাদক সেবনে সহায়তা করতে দেখা গেছে। সম্প্রতি ফয়জুল ইসলাম তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে অভিযোগ করেন, চেয়ারম্যান তাকে মাদকে অভ্যস্ত করেছেন এবং পরবর্তীতে তার পারিবারিক জীবনে সংকট তৈরি করেছেন।

ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হওয়ার পর থেকে চেয়ারম্যান ইন্তাজ আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। স্থানীয়দের একাংশ এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। একজন জনপ্রতিনিধির এমন কর্মকাণ্ডে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় ও তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জামায়াত নেতা মাওলানা আবদুল হালিমের

সিলেটে ইউপি চেয়ারম্যানের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় তোলপাড়

আপডেট সময় : ০৩:০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬