বিশ্বের প্রতিরক্ষা বাজারে শক্তিশালী অবস্থান তৈরি করে নিয়েছে তুরস্ক। গত এক বছরে দেশটির প্রতিরক্ষা ও মহাকাশ শিল্পের রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত তুরস্কের এই খাতের পণ্য রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৪৭.১ শতাংশ বেড়ে ১০.৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর আগের ১২ মাসে রপ্তানির পরিমাণ ছিল ৭.৪ বিলিয়ন ডলার।
তুরস্কের এই সাফল্যের একটি বড় অংশ জুড়ে রয়েছে ন্যাটোভুক্ত দেশগুলো। মোট ১৭৮টি দেশে পণ্য রপ্তানি করলেও ন্যাটোর মিত্র দেশগুলোতে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৬.২ বিলিয়ন ডলার, যা মোট রপ্তানির প্রায় ৫৭.৩ শতাংশ। তুরস্ক এখন কেবল প্রতিরক্ষা সরঞ্জামের সরবরাহকারী নয়, বরং প্রযুক্তি উন্নয়ন ও যৌথ উৎপাদন মডেলে বিশ্বস্ত অংশীদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। প্রতিরক্ষা শিল্প কূটনীতি এবং আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমেই এই বিশাল মাইলফলক অর্জন সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 






















