ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

কর্ণফুলী নদীতে ট্রলারের আগুনে দগ্ধ ২ জনের মৃত্যু, শোকের ছায়া

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ৬ জনের মধ্যে ২ জন মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার রাতে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, এফবি দেশ ট্রলারের গ্রিজার রুবেল এবং শাহ আলম। রুবেলের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপায় এবং শাহ আলমের বাড়ি নোয়াখালী জেলায়। বুধবার সকালে তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

ট্রলারের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ জানিয়েছেন, গুরুতর দগ্ধ তিনজনকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে রুবেল ও শাহ আলম মারা যান। অন্য গুরুতর আহত ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

এদিকে, আহত উইন্স অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল এবং নাবিক সিদ্দিক আহমেদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

মঙ্গলবার দুপুরে কর্ণফুলী নদীর সদরঘাট সাম্পানঘাট এলাকায় নোঙর করা এফবি দেশ ট্রলারের ইঞ্জিন রুমে বিকট শব্দে আগুন লেগে যায়। এতে ট্রলারে থাকা ছয়জন দগ্ধ হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটরের বৈদ্যুতিক স্পার্ক থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

এই ঘটনায় ট্রলার কর্তৃপক্ষের পক্ষ থেকে নগরীর সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরের রায়পুরে ৬০ দিনে ৯ খুন: জনমনে তীব্র আতঙ্ক, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন

কর্ণফুলী নদীতে ট্রলারের আগুনে দগ্ধ ২ জনের মৃত্যু, শোকের ছায়া

আপডেট সময় : ০৬:১৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬