ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে দুই নতুন উপব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ব্যাংকের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান এবং মো. রীদওয়ানুল হক।

পদোন্নতির আগে মোহাম্মদ শফিকুর রহমান সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে মো. রীদওয়ানুল হক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডিস্ট্রিবিউশন অ্যান্ড স্ট্র্যাটেজি ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

মোহাম্মদ শফিকুর রহমান ২৭ বছরেরও বেশি ব্যাংকিং অভিজ্ঞতায় সমৃদ্ধ। ১৯৯৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৯৯ সালের মে মাসে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। পরবর্তীকালে ব্যাংকটির একীভূত হওয়ার পর ২০০১ সালে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে যোগ দেন। সেখানে তিনি করপোরেট শাখার প্রধান, পারসোনাল অ্যান্ড প্রায়োরিটি ক্লায়েন্ট একুইজিশনের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সাথে পালন করেন। ২০২২ সালের অক্টোবরে তিনি ইউসিবির রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সার্ভিস কোয়ালিটি ও ইম্পেরিয়াল ব্যাংকিংয়ের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ব্যাংকের রিটেইল ব্যবসায়িক কৌশল বাস্তবায়নের নেতৃত্ব দিচ্ছেন এবং ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মো. রীদওয়ানুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। ব্যাংকিং খাতে তার ২৪ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি এইচএসবিসি-তে তার কর্মজীবন শুরু করেন এবং পরে ব্র্যাক ব্যাংক ও সিটিজেনস ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তার দীর্ঘ অভিজ্ঞতা এবং কৌশলগত দক্ষতা ইউসিবির ডিস্ট্রিবিউশন ও স্ট্র্যাটেজি ডিভিশনকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি পেল ১১ জুলাই

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে দুই নতুন উপব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক

আপডেট সময় : ০৮:০৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬