ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

বিশ্বজুড়ে বাংলাদেশিদের জন্য ডিজিটাল সামাজিক ব্যবসা প্ল্যাটফর্ম ‘স্পার্ক’ চালুর উদ্যোগ

বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশিদের প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে ক্ষমতায়নের লক্ষ্যে একটি নতুন ডিজিটাল সামাজিক ব্যবসা প্ল্যাটফর্ম ‘স্পার্ক’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামীণ কমিউনিকেশনস এবং জাপানের উইক কো লিমিটেড যৌথভাবে এই প্ল্যাটফর্মটি চালু করবে। সোশ্যাল বিজনেস ডে-এর দ্বিতীয় দিনের আয়োজনের সাইডলাইনে এ উপলক্ষে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

গতকাল সোমবার ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সমঝোতা স্মারকে জাপানের উইক কো. লিমিটেডের রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর ইয়োশিকানে নাকামিচি এবং গ্রামীণ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ মাহমুদ স্বাক্ষর করেন।

স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনূস সেন্টারের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনূস, গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান আশরাফুল হাসান, গ্রামীণ কমিউনিকেশনসের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান নাজনীন সুলতানা, ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ এবং জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আসির আহমেদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হলো সামাজিক ব্যবসার নীতির ভিত্তিতে একটি সহযোগিতামূলক ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলা। এর মাধ্যমে মানুষকে সংযুক্ত করা, নতুন সুযোগ সৃষ্টি করা এবং কমিউনিটিকে আরও শক্তিশালী করা হবে। স্পার্ক প্ল্যাটফর্ম বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের একটি সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেমে যুক্ত করবে। এটি দক্ষতাভিত্তিক আয় ও ফ্রিল্যান্সিংয়ের সুযোগ তৈরি করবে, ডিজিটাল প্রোফাইল এবং চাকরিপ্রার্থীর সঙ্গে নিয়োগকারীর সংযোগ ঘটিয়ে কর্মসংস্থান ও পেশাগত উন্নয়নে সহায়তা করবে। একইসঙ্গে, এটি আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র বিনিয়োগ এবং সম্পদ গঠনের সুযোগ সৃষ্টি করে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সক্ষমতা ও স্থিতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানকে হারিয়ে স্বস্তিতে আনচেলত্তি: ‘ধৈর্য হারাইনি, এটাই পরিপূর্ণ পারফরম্যান্স’

বিশ্বজুড়ে বাংলাদেশিদের জন্য ডিজিটাল সামাজিক ব্যবসা প্ল্যাটফর্ম ‘স্পার্ক’ চালুর উদ্যোগ

আপডেট সময় : ০৮:০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬