ঢাকা ০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

‘জুলাই গণঅভ্যুত্থানের’ দ্বিতীয় বার্ষিকী: ঢাকা দক্ষিণ জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

‘চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের’ দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে মহানগরী দক্ষিণের কর্মপরিষদ বৈঠক শেষে এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দোয়া ও আলোচনা সভা, শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবার ও পঙ্গুত্ব বরণকারীদের সাথে সাক্ষাৎ ও তাদের সাক্ষাৎকার গ্রহণ। এছাড়াও, আগস্ট গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য এবং গণভোটের গণরায় বাস্তবায়নের লক্ষ্যে সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন করা হবে। শহীদ আবু সাঈদের স্মরণে আলোচনা সভাও কর্মসূচির অন্তর্ভুক্ত।

মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সাংগঠনিক থানায় জুলাই আন্দোলনের ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। পাশাপাশি, এতিমদের মাঝে খাবার বিতরণ, মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিও পালিত হবে। মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া অনুষ্ঠানের পাশাপাশি শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সাথে মহানগরীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

কর্মসূচির শেষভাগে শাহাদাতবরণের স্পটভিত্তিক (যাত্রাবাড়ী, চানখারপুল ও সাইন্সল্যাব) সমাবেশ এবং মহানগরীর উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে। এছাড়াও, মহানগরীর কালচারাল বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী নাট্য উৎসব এবং প্রচার বিভাগের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বুলেটিন প্রকাশিত হবে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মপরিষদ বৈঠকেই এই কর্মসূচিগুলো চূড়ান্ত করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলার রায় আজ

‘জুলাই গণঅভ্যুত্থানের’ দ্বিতীয় বার্ষিকী: ঢাকা দক্ষিণ জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

আপডেট সময় : ১১:২০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬