ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মাস্টারপ্ল্যান বাস্তবায়ন হলে কক্সবাজার হবে দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক কেন্দ্র: হামিদুর রহমান আযাদ

কক্সবাজারের পর্যটন, সমুদ্রসম্পদ এবং খনিজ সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে এ অঞ্চলটিকে দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী অর্থনৈতিক হাবে রূপান্তর করা সম্ভব। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ সোমবার কক্সবাজার জেলা কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা গেলে জাতীয় অর্থনীতিতে কক্সবাজার অভাবনীয় অবদান রাখতে পারবে।

সভায় দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন ভাবনা তুলে ধরে জামায়াত নেতা বলেন, নির্বাচনের আগে দেওয়া সুশাসনের প্রতিশ্রুতি বাস্তবায়নে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া বর্তমান বাজেটকে ঋণনির্ভর ও অবাস্তব আখ্যা দিয়ে তিনি বলেন, রাজস্ব আদায়ের যে বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জন করা কঠিন হবে। তিনি কক্সবাজারের স্থানীয় সমস্যাগুলো তুলে ধরে বলেন, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট না থাকায় সাগরের পরিবেশ দূষিত হচ্ছে এবং পর্যটন ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা দেখা দিচ্ছে।

ড. আযাদ কুতুবদিয়ার মানুষের জানমাল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জোয়ারের পানিতে ফসলি জমি ও লবণের মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় কৃষকরা চরম সংকটে রয়েছেন। এছাড়া যানজট নিরসন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উন্নয়ন এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের দাবি জানান তিনি। সভায় কক্সবাজারের শিক্ষা ও স্বাস্থ্য খাতের সীমাবদ্ধতা দূর করতে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অযোধ্যায় রামমন্দিরের অর্থ ও গয়না লোপাট: ক্ষুব্ধ ভক্তদের দান বন্ধের ঘোষণা

মাস্টারপ্ল্যান বাস্তবায়ন হলে কক্সবাজার হবে দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক কেন্দ্র: হামিদুর রহমান আযাদ

আপডেট সময় : ১১:৪৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬