ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

‘কুচি কুচি করে কেটে এখন ঐক্যের আহ্বান জানান’: সংসদে জামায়াত আমিরের সমালোচনা

জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় এক ধরনের প্রবণতার সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, প্রায় সকল বক্তা প্রথমে ‘কুচি কুচি করে কাটার’ (তীব্র সমালোচনা করার) পর বলেন, ‘এগুলো ছাড়েন। আসুন, ঐক্যবদ্ধভাবে আমরা দেশটা চালাই।’ তিনি এই ‘কুচি কুচি করার যন্ত্র’ ফেলে দিয়ে একটি সুন্দর ও চমৎকার সমন্বয় নিয়ে চলার আহ্বান জানান।

গতকাল সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির তার বক্তব্যে বর্তমান পার্লামেন্টকে ‘মজলুমের পার্লামেন্ট’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই পার্লামেন্ট এমন কোনো আচরণ করবে না, যা মজলুম দেশবাসীকে আহত করে। বরং এই পার্লামেন্ট দায়িত্বশীল আচরণ করবে, জাতিকে স্বপ্ন দেখাবে, জাগিয়ে তুলবে, ঐক্যবদ্ধ করবে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে।

শফিকুর রহমান আরও বলেন, সংসদের বেশিরভাগ সদস্যই নবীন এবং নবীনদের অধিকার আছে প্রবীণদের কাছ থেকে শেখার। তবে তিনি মন্দটা না শিখে ভালোটা শিখতে চেয়েছেন। অতীতে এই সংসদে দাঁড়িয়ে ব্যক্তিকে তোষামোদ করার জন্য গান, কবিতা ও স্বপ্নবিলাস হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের ট্যাক্সের টাকা খরচ করে এই সংসদে এমনটা হওয়া উচিত নয়। তিনি জোর দিয়ে বলেন, এটা তোষামোদের জায়গা নয়, এটা দায়িত্ব পালনের জায়গা। অনেক সময় ব্যক্তিকে খুশি করতে গিয়ে অন্যকে বেশি আঘাত করা হয় বলেও তিনি মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অযোধ্যায় রামমন্দিরের অর্থ ও গয়না লোপাট: ক্ষুব্ধ ভক্তদের দান বন্ধের ঘোষণা

‘কুচি কুচি করে কেটে এখন ঐক্যের আহ্বান জানান’: সংসদে জামায়াত আমিরের সমালোচনা

আপডেট সময় : ০৮:০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬