ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ইসলামী আন্দোলনের উপদেষ্টা পরিষদ ও মজলিশে শুরায় নতুন সদস্য অন্তর্ভুক্ত

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের পর দলটির উপদেষ্টা পরিষদ ও মজলিসে শুরায় নতুন সদস্য যুক্ত করা হয়েছে। সোমবার দলের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। নতুন করে মাওলানা ইমতিয়াজ আলম ও আল্লামা খালিদ সাইফুল্লাহকে দলের উপদেষ্টা পরিষদে এবং আতিকুর রহমান নান্নু মুন্সিকে মজলিশে শুরার সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, নবনিযুক্ত উপদেষ্টা মাওলানা ইমতিয়াজ আলম নব্বইয়ের দশকে ছাত্র আন্দোলনের সূচনালগ্ন থেকেই রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি কেন্দ্রীয় সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম মহাসচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। অন্য উপদেষ্টা আল্লামা খালিদ সাইফুল্লাহ দেশের একজন বিশিষ্ট আলেম ও সাবেক জনপ্রতিনিধি। এছাড়া আতিকুর রহমান নান্নু মুন্সি দলটির প্রতিষ্ঠাতা আমিরের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত।

উল্লেখ্য, গত ২৭ জুন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশেষ শুরা অধিবেশনে ৪৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল। সেই কমিটিতে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমকে আমির এবং মাওলানা গাজী আতাউর রহমানকে মহাসচিব হিসেবে মনোনীত করা হয়। নতুন এই অন্তর্ভুক্তির মাধ্যমে দলের নীতিনির্ধারণী ফোরাম আরও শক্তিশালী হবে বলে মনে করছে সংগঠনটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অযোধ্যায় রামমন্দিরের অর্থ ও গয়না লোপাট: ক্ষুব্ধ ভক্তদের দান বন্ধের ঘোষণা

ইসলামী আন্দোলনের উপদেষ্টা পরিষদ ও মজলিশে শুরায় নতুন সদস্য অন্তর্ভুক্ত

আপডেট সময় : ১১:৪৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬