ঢাকা ০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

হরমুজ প্রণালিতে আটকা পড়া দক্ষিণ কোরিয়ার অধিকাংশ জাহাজ মুক্ত

ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে চলমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালিতে আটকা পড়া দক্ষিণ কোরিয়ার ২৬টি জাহাজের মধ্যে ২৪টি মুক্ত হয়েছে। দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ অচলাবস্থা শেষে মাত্র দুটি জাহাজ ছাড়া বাকি সবকটি সমুদ্রপথটি অতিক্রম করে নিরাপদ গন্তব্যের দিকে রওনা দিয়েছে।

গত ফেব্রুয়ারিতে ইরানে মার্কিন-ইসরায়েল হামলার পর এই গুরুত্বপূর্ণ নৌপথে কয়েকশ বাণিজ্যিক জাহাজ আটকা পড়েছিল। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) বিশেষ উদ্ধার অভিযানের মাধ্যমে আটকে পড়া ১১ হাজার নাবিকের মধ্যে বড় একটি অংশকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। যদিও মাঝে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হওয়ায় এই অচলাবস্থা বিশ্ববাজারে বড় ধরনের উদ্বেগের সৃষ্টি করেছিল। দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে তাদের বাকি দুটি জাহাজ ও নাবিকদের দ্রুত ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলার রায় আজ

হরমুজ প্রণালিতে আটকা পড়া দক্ষিণ কোরিয়ার অধিকাংশ জাহাজ মুক্ত

আপডেট সময় : ১০:১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬