ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ভেজাল সার বিতরণের দায়ে কামারখন্দের কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

সিরাজগঞ্জের কামারখন্দে সরকারি বৃক্ষরোপণ কর্মসূচিতে জৈব সারের পরিবর্তে পলিথিন ও ময়লাযুক্ত বর্জ্য বিতরণের অভিযোগে উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মনকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক আদেশে তাকে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় বদলি করা হয়। একই সঙ্গে পুরো ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, গত বুধবার প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে গাছের চারা ও সার বিতরণ করা হয়। তবে উপকারভোগী কৃষকরা অভিযোগ করেন, তাদের দেওয়া জৈব সারের বস্তায় পলিথিন, মাটি এবং পচা বর্জ্য মেশানো ছিল। এ নিয়ে ক্ষুব্ধ কৃষকরা সার না নিয়েই বাড়ি ফিরে যান এবং বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মনকে ২ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় তিনি স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন। এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অযোধ্যায় রামমন্দিরের অর্থ ও গয়না লোপাট: ক্ষুব্ধ ভক্তদের দান বন্ধের ঘোষণা

ভেজাল সার বিতরণের দায়ে কামারখন্দের কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

আপডেট সময় : ১১:৪৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬