ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

রংপুরের বদরগঞ্জে ২৪ ঘণ্টায় পৃথক ঘটনায় ৬ জনের মৃত্যু

রংপুরের বদরগঞ্জ উপজেলায় গত ২৪ ঘণ্টায় বজ্রপাত, আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনাসহ পৃথক ছয়টি ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার রাধানগর দিলালপুর ডাঙ্গাপাড়া গ্রামে বৃষ্টির সময় মোবাইল দেখার সময় বজ্রপাতে ফেরদৌস আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়। একই দিন পৌর শহরের শাহাপুর গ্রামে মায়ের সঙ্গে অভিমান করে নিলয় (১৭) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এছাড়া পশ্চিম খাগড়াবন্দ এলাকা থেকে জাহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যরা তার মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেননি। এর আগে রোববার বিকেলে উত্তর মোকসেদপুর গ্রামে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে নাঈম ইসলাম (১৫) নামে এক কিশোর নিহত হয়। একই দিন গোপালপুর ডাঙ্গাপাড়া গ্রামে হৃদয় বাবু (২৯) এবং নাটারাম নয়াপাড়া গ্রামে পারভীন (১৯) নামে এক গৃহবধূ পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেন।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, তিনটি ঘটনার ক্ষেত্রে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। বাকি তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিটি ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অযোধ্যায় রামমন্দিরের অর্থ ও গয়না লোপাট: ক্ষুব্ধ ভক্তদের দান বন্ধের ঘোষণা

রংপুরের বদরগঞ্জে ২৪ ঘণ্টায় পৃথক ঘটনায় ৬ জনের মৃত্যু

আপডেট সময় : ১১:৪৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬