ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ন্যায্য মূল্যের দাবিতে ধামরাইয়ে মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ, সিন্ডিকেট ভাঙার আহ্বান

ডিম ও ব্রয়লার মুরগির ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং বাজারে কর্পোরেট সিন্ডিকেট ভাঙার দাবিতে ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে শত শত ডিম ভেঙে প্রতিবাদ জানিয়েছেন প্রান্তিক পোল্ট্রি খামারিরা। সোমবার দুপুরে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় শতাধিক খামারি এই মানববন্ধনে অংশ নেন।

খামারিদের অভিযোগ, পোল্ট্রি ফিড, বাচ্চা ও ওষুধের দাম ক্রমাগত বাড়ছে, অথচ বাজারে ডিম ও ব্রয়লার মুরগির ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না। তাদের দাবি, কর্পোরেট কোম্পানিগুলোর সিন্ডিকেট বাজারের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ায় উৎপাদন খরচের চেয়েও কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। ফলে ব্যাপক লোকসানের মুখে পড়ে অনেক প্রান্তিক খামারি তাদের খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন।

বক্তারা আরও অভিযোগ করেন যে, একটি মহল পরিকল্পিতভাবে ছোট ও মাঝারি খামারিদের ব্যবসা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তারা দ্রুত ফিডের দাম কমানো, বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং ডিম ও মুরগির ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের কার্যকর হস্তক্ষেপের দাবি জানান। তাদের দাবি বাস্তবায়িত না হলে সারাদেশে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন খামারিরা।

ধামরাই পোল্ট্রি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেনসহ স্থানীয় পোল্ট্রি খামারিরা এসময় বক্তব্য রাখেন। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং মহাসড়ক থেকে খামারিদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। পরবর্তীতে ফায়ার সার্ভিস সদস্যরা পানি দিয়ে মহাসড়ক পরিষ্কার করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিরবিদায়, প্রধানমন্ত্রীর গভীর শোক

ন্যায্য মূল্যের দাবিতে ধামরাইয়ে মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ, সিন্ডিকেট ভাঙার আহ্বান

আপডেট সময় : ০৬:৫৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬