রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। সোমবার গভীর রাতে পদ্মা নদীর চরাঞ্চলে এই অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় অন্ধকারের সুযোগ নিয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সোয়া ১২টার দিকে চরাঞ্চলে অভিযান চালায় তাদের একটি দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পাশের একটি পাটক্ষেতে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তারা পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা খুঁজে পায়। সেই বস্তার ভেতরে থাকা ছয়টি স্বচ্ছ পলি প্যাকেটে মোট ১ কেজি ৪০ গ্রাম হেরোইন পাওয়া যায়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের উৎস ও গন্তব্য নিয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রিপোর্টারের নাম 
























