ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ঋণের সুদ কমাতে কঠোর কেন্দ্রীয় ব্যাংক: স্প্রেড সীমা ৪ শতাংশ পুনর্বহাল

দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতে অর্থায়নের ব্যয় কমিয়ে আনতে ব্যাংক ঋণের সুদহার ও আমানতের সুদহারের ব্যবধান (স্প্রেড) পুনরায় সর্বোচ্চ ৪ শতাংশে নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার এক সার্কুলারের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়। এখন থেকে ক্রেডিট কার্ড ও ভোক্তা ঋণ ব্যতীত সব ধরনের ঋণের ক্ষেত্রে এই সীমা কার্যকর হবে।

কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণে দেখা গেছে, সম্প্রতি অনেক ব্যাংক আমানতকারীদের কম সুদ দিলেও ঋণগ্রহীতাদের কাছ থেকে উচ্চ হারে সুদ আদায় করছে। বর্তমানে ব্যাংক খাতে গড় স্প্রেড ৫ দশমিক ৭২ শতাংশে দাঁড়িয়েছে, যা কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে ৯ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। এর ফলে বিনিয়োগ ও উৎপাদনশীল খাতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থাটি।

এর আগে বাজারভিত্তিক সুদহার ব্যবস্থা চালুর অংশ হিসেবে গত বছরের নভেম্বরে স্প্রেডের ওপর থেকে এই সীমা তুলে নেওয়া হয়েছিল। তবে বাজারের অস্থিরতা কমাতে এবং উৎপাদনশীল খাতে ঋণের প্রবাহ সচল রাখতে আবারও কঠোর অবস্থানে ফিরল বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, কোনো ব্যাংক যদি গড়ে ৮ শতাংশ সুদে আমানত সংগ্রহ করে, তবে তারা ১২ শতাংশের বেশি সুদে ঋণ বিতরণ করতে পারবে না। এতে ঋণের ব্যয় কমে আসবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অযোধ্যায় রামমন্দিরের অর্থ ও গয়না লোপাট: ক্ষুব্ধ ভক্তদের দান বন্ধের ঘোষণা

ঋণের সুদ কমাতে কঠোর কেন্দ্রীয় ব্যাংক: স্প্রেড সীমা ৪ শতাংশ পুনর্বহাল

আপডেট সময় : ১১:৪৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬