ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং অ্যালামনাই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬-২৮ মেয়াদের জন্য গঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ড. এম. এ. হালিম পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মাহমুদা আক্তার। গত ২৮ জুন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ অডিটোরিয়ামে আয়োজিত সাধারণ সভা ও নির্বাচনের মাধ্যমে ২৭ সদস্যের এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও মো. কায়সার হামিদ এবং কোষাধ্যক্ষ পদে সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। নির্বাচনের মাধ্যমে ৬ষ্ঠ ব্যাচের ড. এম. এ. হালিম পাটোয়ারী এবং ৮ম ব্যাচের অধ্যাপক ড. মাহমুদা আক্তার সংগঠনের আগামী দিনের কার্যক্রম পরিচালনার দায়িত্ব পান।
সংগঠনটির এই সাধারণ সভায় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের উন্নয়নে বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 























