বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেছেন, কেবল ডিগ্রি অর্জনই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য হওয়া উচিত নয়। বরং মেধা, নৈতিকতা, প্রযুক্তিগত দক্ষতা এবং দেশপ্রেমের সমন্বয়ে নিজেকে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত তিন দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে সিবগাতুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয় জীবন হলো জ্ঞান ও নেতৃত্বের গুণাবলি অর্জনের শ্রেষ্ঠ সময়। সময়ের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আল্লাহ সবাইকে সমানভাবে সময় দিয়েছেন, তাই এই চার বছরের প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে। বিশেষ করে বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পাঠ্যবইয়ের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।
তিনি আরও উল্লেখ করেন যে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার খরচ সাধারণ মানুষের করের টাকায় মেটানো হয়। তাই দেশ ও দশের প্রতি দায়বদ্ধতা থেকে নিজেদের প্রস্তুত করতে হবে। এছাড়া ইতিবাচক বন্ধু নির্বাচন এবং সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সুন্দর ভবিষ্যৎ গড়ার পরামর্শ দেন তিনি।
রিপোর্টারের নাম 
























