ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

রাজধানীতে ৩ জুলাই শুরু হচ্ছে আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ

দেশের আকাশপথের সেবায় নিয়োজিত দেশি-বিদেশি ১৬টি এয়ারলাইন্স নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি)-২০২৬’। আগামী ৩ ও ৪ জুলাই রাজধানীর গুলশান ইউথ ক্লাব টার্ফ মাঠে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) এই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করছে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, টার্কিশ এয়ারলাইন্স এবং ইন্ডিগোর মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো। আয়োজকরা জানিয়েছেন, পেশাগত ব্যস্ততার বাইরে এয়ারলাইন্স কর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও যোগাযোগ সুদৃঢ় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। টুর্নামেন্টের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

এটিজেএফবি সভাপতি তানজিম আনোয়ার বলেন, গত এক দশকে দেশের এভিয়েশন খাতের ব্যাপক সম্প্রসারণ হয়েছে। এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য একটি সম্মিলিত প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরের বদরগঞ্জে ২৪ ঘণ্টায় পৃথক ঘটনায় ৬ জনের মৃত্যু

রাজধানীতে ৩ জুলাই শুরু হচ্ছে আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ

আপডেট সময় : ১১:৩৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬