ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

সীতাকুণ্ডে ইসলামী ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি: রংপুরে নিরাপত্তা প্রহরী আটক

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুমিরা ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এটিএম ও কালেকশন বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিরাপত্তা প্রহরী আইয়ুব আলীকে (৫৭) রংপুর থেকে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। তার কাছ থেকে চুরি যাওয়া টাকার একটি বড় অংশ উদ্ধার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ জুন দুপুরে ব্যাংকের কর্মকর্তারা খাবারের বিরতিতে গেলে বুথটি তালাবদ্ধ ছিল। পরে ফিরে এসে ক্যাশ গণনার সময় এক হাজার টাকার ১৭টি বান্ডেল, অর্থাৎ মোট ১৭ লাখ টাকা খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, অভিযুক্ত নিরাপত্তা প্রহরী আইয়ুব আলী একটি নকল চাবি ব্যবহার করে বুথে প্রবেশ করেন এবং ড্রয়ার থেকে টাকা নিয়ে একটি ব্যাগে ভরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম জানান, ঘটনার পর পরই টাকা উদ্ধারে পুলিশের একাধিক দল মাঠে নামে। প্রথমে কক্সবাজারে আইয়ুব আলীর গ্রামের বাড়িতে অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান রংপুরে শনাক্ত করা হয়। শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ১৪ লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব আলী স্বীকার করেছেন যে, চুরি হওয়া অবশিষ্ট অর্থের কিছু অংশ তিনি বিভিন্ন কেনাকাটায় খরচ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগ: আবেদন ২৬ জুলাই পর্যন্ত

সীতাকুণ্ডে ইসলামী ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি: রংপুরে নিরাপত্তা প্রহরী আটক

আপডেট সময় : ০২:২০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬