ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

বগুড়ার সারিয়াকান্দিতে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কামালপুর ইউনিয়নের কৈখালী ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

মৃত আব্দুল মান্নান মোল্লা গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের মালিয়ানডাঙ্গা গ্রামের গেদা মোল্লার ছেলে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, আব্দুল মান্নান মোল্লা গত রোববার সকালে সিএনজিচালিত অটোরিকশা চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সর্বশেষ তাকে বগুড়া শহরের চেলোপাড়ায় রাত সাড়ে এগারোটা দিকে দেখা গিয়েছিল। সোমবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেইমার আরও বেশি সময় খেলবেন, জানালেন আনচেলত্তি

বগুড়ার সারিয়াকান্দিতে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০২:২৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬