ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

বগুড়ার শেরপুরে চায়ের দোকানে ইয়াবা সেবনকালে যুবক গ্রেপ্তার: ৮ পিস উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় একটি চায়ের দোকানে ইয়াবা সেবনরত অবস্থায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত যুবক মো. শাহীন মণ্ডল (৩০) উপজেলার ভাদরা যাদুমনি গ্রামের মো. জুরান মণ্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাদরা বটতলা এলাকার একটি চায়ের দোকানে শাহীন মাদক সেবন করছিলেন এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায় এবং তাকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করে।

শাহীনের মা হাসিনা বেগম ছেলের গ্রেপ্তারের বিষয়ে বলেন, ‘কোনো মা-বাবাই চান না তার সন্তান মাদকাসক্ত হোক। সে অনৈতিক কাজ করেছে, তাই আটক হয়েছে।’

শেরপুর থানার এসআই মোসলেম উদ্দিন জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাগুরায় দম্পতির বিরুদ্ধে অর্ধকোটি টাকা ও স্বর্ণ আত্মসাতের অভিযোগ, ২০ পরিবার দিশেহারা

বগুড়ার শেরপুরে চায়ের দোকানে ইয়াবা সেবনকালে যুবক গ্রেপ্তার: ৮ পিস উদ্ধার

আপডেট সময় : ০২:২৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬