ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

যবিপ্রবির নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক শেখ মাহমুদুল হাসান

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অধ্যাপক শেখ মাহমুদুল হাসান উপ-উপাচার্য পদে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর মেয়াদে এই দায়িত্ব পালন করবেন। তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। দায়িত্ব পালনকালে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত দায়িত্বসমূহ পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক শেখ মাহমুদুল হাসান খুলনা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘকাল শিক্ষকতা করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ন্যাশনালিস্টস টিচার্স অ্যাসোসিয়েশনের (এনটিএ) সভাপতির দায়িত্বও পালন করছেন। অভিজ্ঞ এই অধ্যাপকের নিয়োগের ফলে যবিপ্রবির প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জুলাই জাদুঘর’ অবিলম্বে জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি

যবিপ্রবির নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক শেখ মাহমুদুল হাসান

আপডেট সময় : ০৭:৪২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬