ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

চুয়াডাঙ্গায় জমি চাষের সময় বজ্রপাতে তরুণ কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে নাজমুল হোসেন (২৫) নামে এক তরুণ কৃষকের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রুদ্রনগর মাঠে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল ওই গ্রামের জসীম উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে নাজমুল নিজের পাওয়ার টিলার নিয়ে জমি চাষ করতে মাঠে যান। দুপুর ২টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি বজ্রপাতের কবলে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে ওই যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় ট্রেনে টাস্কফোর্সের অভিযান: কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

চুয়াডাঙ্গায় জমি চাষের সময় বজ্রপাতে তরুণ কৃষকের মৃত্যু

আপডেট সময় : ০৮:২৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬